1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ঝিকরগাছা ও কোতোয়ানিজস্বলি এলাকায় অভিযান, উদ্ধার করা হয়েছে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট। যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার ঝিকরগাছা ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের পৃথক দল।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে ঝিকরগাছা উপজেলার ১০ নম্বর শংকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিদ্রাপোতা গ্রামে আক্তারুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মো. মুজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মুজিবুর রহমান ঝিকরগাছা উপজেলার বড় খলশি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আজিজুল ইসলাম এবং মায়ের নাম সেলিনা খাতুন।

এর আগে একই দিন বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালি থানার বিআরটিএ অফিসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে জাহাঙ্গীর মুন্সী (৩৫) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাঁর হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর মুন্সী কোতোয়ালি মডেল থানার নাজির শংকরপুর এলাকার জিরো পয়েন্ট মোড়ের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সামাদ মুন্সী এবং মায়ের নাম নিহারন বেগম।

ডিবি পুলিশের তথ্যমতে, পৃথক দুটি অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট