1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

অভয়নগরে সাংবাদিক কামালের বড় ভাবি খাদিজা বেগমের জানাজা সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ, পারিবারিক কবরস্থানে দাফন; পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া

যশোরের অভয়নগর উপজেলায় সাংবাদিক মোঃ কামাল হোসেনের বড় ভাবি ও মোঃ খোকন খানের স্ত্রী খাদিজা বেগমের (৪৮) জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ৫ নম্বর শ্রীধরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেয়াপাড়া উত্তরপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন খাদিজা বেগম। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

মৃত্যুকালে তিনি স্বামী মোঃ খোকন খান, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট