1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সোমবার (১৯ অক্টোবর) মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি দিয়ে পোস্ট করেছেন।

ব্যারিস্টার নুসরাত খান লিখেন, “Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.” — Martin Luther King Jr.

নুসরাত খানের দেওয়া পোস্টের বাংলা অর্থ, ‘ক্ষমতাকে সঠিকভাবে বুঝলে দেখা যায়, এটি মূলত কোনো লক্ষ্য অর্জনের সামর্থ্য ছাড়া আর কিছুই নয়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা হলো সেই শক্তি’

 মার্টিন লুথার কিং জুনিয়র।

উদ্ধৃতিটির সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবি যুক্ত করেছেন ইশরাক পত্নী ব্যারিস্টার নুসরাত খান।

এর আগে আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। প্রসঙ্গত, মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেমে বিতর্কের জন্ম দেওয়া ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে গতকাল পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট