1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

চৌগাছায় ইয়াবাসহ গ্রেপ্তার ১, জব্দ ব্যাটারিচালিত ভ্যান

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ভূট্টো (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ওই এলাকার শিপন ব্যাপারীর বাড়ির সামনে পাকা সড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ভূট্টোকে আটক করেন চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মকলেচুর রহমান ও তাঁর সঙ্গে থাকা পুলিশের সদস্যরা।

পুলিশের দাবি, এ সময় ভূট্টোর হেফাজত থেকে ১২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তার ভূট্টো ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কালাম ফকির।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বুধবার (২১ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উদ্ধার করা সামগ্রী: ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ব্যাটারিচালিত ভ্যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট