1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ইয়াবাসহ আলোচিত লাবনী ও আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ রানা ও এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  ২২ অক্টোবর সন্ধ্যায় শহরের জজ কোর্ট মোড় থেকে আটকের পর এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক মাসুদ রানা সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে ও আটক লাবনী আক্তার ইয়াসমিন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনীর সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলো বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আসামিরা শহরের বাদশা ফয়সাল ইন্সটিটিউটের পশ্চিমপাশে ইয়াবা বিক্রি করছে বলে জানতে পারি। এসময় সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে আটক মাসুদ রানার বিরুদ্ধে মাদক কারবারের আরো আগে থেকেই অভিযোগ রয়েছে। উল্লেখ্য, লাবনীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এরআগেও তিনি একাধিকবার আটকও হয়েছেন। এছাড়াও তার স্বামীকে মারপিট ও সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ ছিলো এই লাবনীর বিরুদ্ধে যা নিয়ে রাতদিন নিউজে ভিডিও প্রতিবেদন ও প্রকাশ হয়। সেসময় টক অব দ্যা টাউনে পরিণত হয় এই লাবনী। এবার ইয়াবাসহ আটক হওয়ায় ফের আলোচনায় উঠে এসেছে সেই লাবনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট