1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং চক্রের সদস্য আটক

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার এসআই (নিঃ) এ জে মিন্টু ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা ৫ মিনিটের সময় লালপুর থানাধীন মনিহারপুর সাকিনস্থ মো. হাসিবুল ইসলামের নির্মাণাধীন বাড়ির দক্ষিণ পার্শ্বে আমগাছের নিচে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃত আসামি হলেন- মো. সেলিম রেজা (২৬), পিতা- মো. রফিকুল ইসলাম, মাতা- মোছা. সেলিনা বেগম, সাং- মনিহারপুর (উত্তরপাড়া), থানা- লালপুর, জেলা- নাটোর।

এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে ২৩ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট