1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে অভয়নগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। রোববার (২৫ অক্টোবর) সংগঠনটির অভয়নগর উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. গোলাম কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম বাবুল ও উপজেলা মিডিয়া সম্পাদক মো. আশিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চ সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। এতে অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট