1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

টাকা দিলেই মেলে এনআইডি সংশোধন, রাসেল ইকবালের বিরুদ্ধে অনৈতিক বাণিজ্যের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

‎‎জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ সরকারি নথির ভুল সংশোধন করে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বাজার পরিদর্শক রাসেল ইকবালের বিরুদ্ধে । অভিযোগ রয়েছে, সরকারি নথি সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে তিনি একটি চক্রের মাধ্যমে অনৈতিক আর্থিক লেনদেনে জড়িত ছিলেন ।

‎‎অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে কয়েকজনের কাছ থেকে অর্থ লেনদেনসংক্রান্ত অভিযোগ পাওয়া যায় । অভিযোগকারীদের ভাষ্য, এনআইডি ও অন্যান্য সরকারি নথির ভুল সংশোধন করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়া হয়েছে । এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে ।

‎‎অভিযোগে নওয়াপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্বাধন মুখার্জিসহ আরও বেশ কয়েক জন কর্মকর্তার নাম উঠে এসেছে ।

‎‎নাম প্রকাশে অনিচ্ছুক এনআইডি সংশোধন করিয়েছেন, এমন এক ব্যক্তি অভিযোগ করে বলেন, অনেককে টাকা দিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি । এমনকি টাকাও ফেরত পাইনি । পরে নওয়াপাড়া পৌরসভার রাসেল ইকবালের মাধ্যমে আমার এনআইডি কার্ডের ভুল সংশোধন হয়েছে । এ জন্য তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে।

‎‎ওই ব্যক্তির আরও দাবি, রাসেল ইকবালের বিভিন্ন মহলে যোগাযোগ রয়েছে । অভিযোগকারীর নিরাপত্তার কথা চিন্তা করে তার পরিচয়, অর্থ লেনদেনের পরিমাণ এবং সংশোধিত এনআইডির তথ্য গোপন রাখা হচ্ছে ।

‎‎অভিযোগ অস্বীকার করে রাসেল ইকবাল বলেন, আমি কারও এনআইডি কার্ডের ভুল সংশোধন করে দেইনি । কেউ যদি বলে থাকে, তাহলে সেটা ভুল কথা । আর টাকা নেওয়ার তো প্রশ্নই আসে না।

‎‎এ বিষয়ে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা নির্বাচন অফিসের কাজ, আমাদের দপ্তরের নয় । রাসেল এটা করেছে কি না, আমার জানা নেই । এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা জানলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন

‎

‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট