
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেনের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার কোনকোলা বাজারে দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দূর্বাডাঙ্গা ইউনিয়নে “মেসার্স জান্নাতুল ফেরদৌস এন্টারপ্রাইজ” নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রওশানারা খাতুনের নামে সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। তার স্বামী আফজাল হোসেনের বিরুদ্ধে মাদক ও প্রতারণার মামলা রয়েছে। পুলিশ একাধিকবার আফজালকে গ্রেপ্তার করেছে। একজন মাদকের ডিলারে স্ত্রীর নামে সারের ডিলারশিপ নিয়োগ দেওয়ায় তাদের
বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেনকে ম্যানেজ করে আর্থিক লেনদেন করে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে ওই নিয়োগ দেওয়া হয়েছে। তারা ওই নিয়োগকে অবৈধ দাবী করে তা দ্রুতই বাতিলের আহবান জানান।
বক্তারা বলেন, মানববন্ধন উর্ধ্বতন কতৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্তের দাবী কথা জানান। একই সাথে মেসার্স জান্নাতুল ফেরদৌস এন্টার প্রাইজের ডিলারশিপ বাতিল করে আবেদনকারী বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকে একজনকে ডিলার নিয়োগ দেওয়ার দাবি জানান বক্তারা। সার ডিলার নিয়োগ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিএনপির নেতা নাজমুল হক টিটো, আব্দুল মান্নান, ফারুক হোসেন, মহাতাপ উদ্দিন, হাসানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেন প্রমূখ।