1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

চৌগাছার নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাব্লুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ। (পর্ব- ২ )

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম ডাব্লুর বিরুদ্ধে গত দুই বছরে ক্ষমতার অপব্যবহার, দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, জমি দখল এবং বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে আসীন হওয়ার পর থেকেই তার নানা বিতর্কিত কার্যকলাপে অতিষ্ঠ স্থানীয় সাধারণ মানুষ ও দলের ত্যাগী নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের দিকে কাগজপত্র বিহীন অবৈধ একটি প্রাইভেট কার কেনা বেচায় স্থানীয় আনিচুরের অন্যতম সহযোগী হিসেবে জেলে যান ডাব্লূ। পরবর্তীতে সেই ঘটনাকে রাজনৈতিক নিপীড়নের শিকার হিসেবে চালিয়ে দিয়ে তিনি বিএনপি পদ বাগিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি নারায়নপুর ইউনিয়নে নিজেকে এক মূর্তিমান আতঙ্কে পরিণত করেন। গড়ে তোলেন এক বিশাল ক্যাডার বাহিনী, যার মাধ্যমে শুরু হয় তার ক্ষমতার অপব্যবহারের মূল অধ্যায়।
অভিযোগ রয়েছে, ডাব্লু নানা অনিয়ম ও টাকার বিনিময়ে ত্যাগী নেতাকর্মীদের কোণঠাসা করে আওয়ামী লীগের পদধারী নেতাদেরও রাতারাতি বিএনপি বানিয়ে দিচ্ছেন। সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী নেতা রবিউলকে বিএনপিতে ভিড়ানোর এবং তাকে দলের কর্মী হিসেবে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে যশোর জেলাসহ দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয় সাধারণ মানুষকে আওয়ামী লীগের কর্মী সাজিয়ে মিথ্যা মামলার হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে ডাব্লুর বিরুদ্ধে। যারা চাঁদা দিতে ব্যর্থ হন, তাদের মিথ্যা মামলায় জেলে যেতে হয়। ভুক্তভোগীদের একাধিক সুনির্দিষ্ট অভিযোগ থেকে জানা যায় মেন্দারতলার আনিচুরের জমিজমাসংক্রান্ত একটি ঝামেলা মিটিয়ে দেওয়ার কথা বলে থানার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা নেন ডাব্লু। অথচ পরবর্তীতে স্থানীয় মুরব্বিদের মাধ্যমে ১.৫০ (দেড় ) লাখ টাকা খরচ করে সেই সমস্যা সমাধান করলেও ডাব্লু সেই ৫০ হাজার টাকা আজও ফেরত দেননি।দানবক্সের রিপন নামক এক ব্যক্তির চাদপাড়া মার্কেটের কেনা জমি রেজিস্ট্রি করে দেওয়ার নামে প্রায় ৫০ হাজার টাকা নেন তিনি। কিন্তু জমি রেজিস্ট্রি না করে উল্টো তা অন্যদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। যদিও পরবর্তীতে কিছু টাকা তিনি ফেরত দেন।
৫ মাস আগে প্রবাসে যাওয়া সংক্রান্ত একটি সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলে গুয়াতলীর সাইকেল মিস্ত্রি হাবিবের কাছ থেকেও ৫০ হাজার টাকা হাতিয়ে নেন ডাব্লু। আজ পর্যন্ত সমস্যার সমাধান তো হয়নি, বরং টাকাও ফেরত পাননি হাবিব।

ডাব্লুর ক্ষমতার অপপ্রয়োগের সবচেয়ে বড় শিকার হয়েছেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল হোসেনের তিন ছেলে—হাফিজুর রহমান, মফিজুর রহমান ও আজিজুর রহমান। বাউড়ের দখল নিয়ে বিরোধের জেরে ৫ আগস্টের পর আওয়ামী দোসরদের সাথে নিয়ে ডাব্লুর দলীয় বাহিনী আবুল হোসেনের তিন ছেলের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালায়। রামদার কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তারা।অথচ বাউড়ের ভিতরে স্থানীয় কৃষকদের জমি বর্গা নিয়ে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বগাআওয়ামি আমলে তিনি সেটা পরিচালনা করতে পারেননি আওয়ামী সন্ত্রাসীদের জন্য। আর ৫ই আগস্টের পরের কাহিনী তো আরো মারাত্মক। যেটার মুল নৈপথ্যের নায়ক জনাব মোঃ তরিকুল ইসলাম ডাবলুই বলে মনে করেন এলাকাবাসী।
এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং তৎকালীন সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্বেরও দৃষ্টিগোচর হয়। স্থানীয়দের দাবি, ওই হামলায় বিএনপির হাতেগোনা দু-একজন ছাড়া বাকি সবাই আওয়ামীপন্থী ক্যাডার বাহিনী ছিল এবং এর মূল পরিকল্পনাকারী ছিলেন ডাব্লু। এমনকি পরবর্তীতে যশোর থেকে ডিবি পুলিশের একটি দল তদন্তে গেলে ডাব্লু তাদের নিজ দায়িত্বে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে মো. তরিকুল ইসলাম ডাব্লুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ভাই আপনার যা লেখার আপনি লেখেন, তবে সরেজমিনে খোঁজ নিয়ে লিখলে একটু ভালো হয়, এর বাইরে আমার কিছু বলার নেই।”
এদিকে সুধীসমাজ ও স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রশ্ন, এত অনিয়ম ও দুর্নীতির পরেও তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? ডাব্লুর বহিষ্কার চেয়ে ইউনিয়ন থেকে যশোর জেলা বিএনপির কাছে লিখিত চিঠি দেওয়া হলেও অদৃশ্য কারণে তার টিকিটিও ছোঁয়া যাচ্ছে না। তৃণমূল নেতাকর্মীদের আক্ষেপ, “ও আমাদের ইউনিয়নটার বিএনপিকে ধ্বংস করে দিয়েছে, দলের মান-ইজ্জত সব শেষ, অথচ ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না—এটা সত্যিই বড় কষ্টের বিষয়।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট