1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাঘা উপজেলায় বেকারত্ব, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং তরুণদের ই-কমার্স, প্রযুক্তি ও সৎ ব্যবসায় সম্পৃক্ত করার লক্ষ্যে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাঘা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘বাঘা উপজেলা উদ্যোক্তা সম্মেলন-২০২৬’-এর মাধ্যমে ফোরামটির আত্মপ্রকাশ ঘটে। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নির্বাচিত ৫০ জন অনলাইন উদ্যোক্তা, গাছি, কৃষক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী অংশ নেন।

সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বমানের আম ও ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের জন্য বাঘার দেশজুড়ে সুনাম রয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তির ভেজাল কার্যক্রম এবং কিছু বিপথগামী তরুণের সাইবার অপরাধের কারণে উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তরুণদের অপরাধ থেকে দূরে রেখে কর্মমুখী করতে প্রয়োজন প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা ও সঠিক দিকনির্দেশনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট