1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিএনপির রাজনীতিতে ত্যাগের মূর্ত প্রতীক ও ১০ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সারের ডিলারশীপ পায়না সুপ্পুকুরিয়ার মিজান

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ( চৌগাছা )

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নে বিসিআইসি সরকারি সারের ডিলারশিপ বণ্টন নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৭ বছর ধরে মামলা-হামলা সহ্য করে রাজনীতি করা ত্যাগী বিএনপি নেতা বঞ্চিত হয়েছেন, অপরদিকে আওয়ামী লীগের পদধারী নেতার পরিবার ও স্বজনপ্রীতির অভিযোগে বিতর্কিত ব্যক্তি সারের ডিলারশিপ পেয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে।
কৃষি মন্ত্রণালয় থেকে যশোর জেলার সার ডিলারদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই চৌগাছা উপজেলা জুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে সুপপুকুরিয়া ইউনিয়ন।
সরেজমিনে তদন্ত ও খোঁজ নিয়ে জানা যায়, উক্ত ইউনিয়নে সরকারি সারের ডিলারশিপ পেয়েছে জনাব শ্যামল কুমার বিশ্বাসের মালিকানাধীন ‘মেসার্স বিশ্বাস ট্রেডার্স’। অথচ স্থানীয়দের অভিযোগ—শ্যামল কুমার বিশ্বাস নিজে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। শুধু তাই নয়, তার আপন ভাই মিহির বিশ্বাস সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী নেতা এবং তার ছেলে কনক বিশ্বাস বর্তমানে মাদক মামলায় কারাগারে বন্দি রয়েছেন। আওয়ামী লীগ ঘনিষ্ঠতা ও পরিবারে মাদক মামলার আসামি থাকা সত্ত্বেও তিনি কীভাবে সরকারি ডিলারশিপ পেলেন, তা নিয়ে পুরো এলাকায় চরম অসন্তোষ দেখা দিয়েছে।
অন্যদিকে, সরকারী সারের ডিলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন চৌগাছা উপজেলা বিএনপির বর্তমান নির্বাহী সদস্য এবং সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজানূর রহমান মোল্ল্যা। তার দীর্ঘ ১৫ বছরের সার কেনাবেচার সরাসরি অভিজ্ঞতা রয়েছে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স শুকুর এন্টারপ্রাইজ এলাকায় বেশ পরিচিত।
আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনামলে মিজানূর রহমান মোল্ল্যা ৬টি মামলার আসামি হয়েছেন, যার মধ্যে ২টি ছিল নাশকতার মামলা। রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে দুই বার কারাভোগ করতে হয়েছে। আওয়ামী লীগ সরকার ও প্রশাসনের লাগাতার নিপীড়নে দিনের পর দিন নিজ বাড়িতে ঘুমাতে পারেননি, রাত কাটাতে হয়েছে বন-জঙ্গলে।
এ বিষয়ে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করে মোঃ মিজানূর রহমান মোল্ল্যা বলেন:”আওয়ামী আমলে আমার নামে মামলা ছিল ৬টি, যার মধ্যে নাশকতার মামলা ছিল ২টি। জেলে গিয়েছি ২ বার। বর্তমানে চৌগাছা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এবং সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কিন্তু তারপরেও আমি সারের ডিলারশিপ পাই না! পায় কে? যিনি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, যার ভাই আওয়ামী লীগের পদধারী নেতা! তাহলে ১৭ বছর বিএনপির রাজনীতি করে সব শেষ করলাম কেন?”
এ বিষয়ে সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির একাধিক পদধারী নেতা ক্ষোভ প্রকাশ করে জানান, তারা মিজানূর রহমান মোল্ল্যাকে খুব কাছ থেকে দেখেছেন। বিগত দুঃসময়ে ইউনিয়নে বিএনপিকে টিকিয়ে রাখতে গিয়ে তিনি অনেক কিছু হারিয়েছেন। উনার মতো একজন রাজপথের ত্যাগী ও অভিজ্ঞ ব্যবসায়ী সারের ডিলারশিপ না পেয়ে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তি ডিলারশিপ পাওয়ায় সাধারণ নেতাকর্মীদের পক্ষে তা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
সার বিতর্কের বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান:
“এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। যশোর জেলায় সারের ডিলারশিপ বণ্টন নিয়ে ঝামেলা ও অভিযোগ উঠেছে, তার কারনে সরকার পুরো জেলার সারের ডিলারশীপ স্থগিত করেছে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে। আশা করি পুনরায় তদন্তের পর সাধারণ মানুষের আর কোনো অভিযোগ থাকবে না।”
স্থানীয় কৃষক ও সর্বস্তরের বিএনপির কর্মীদের দাবি, যেহেতু সরকার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে, আমরা আশা করি অবিলম্বে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে দেওয়া এই ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ত্যাগী ও অভিজ্ঞ ব্যবসায়ীদের হাতে সারের ডিলারশিপ তুলে দিবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট