1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

‎বিশেষ প্রতিনিধি:
‎
‎যশোরের অভয়নগরে গোয়ালঘরের তালা ভেঙে চুরি হওয়া দুটি গরু উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করলেও এখনো চুরি যাওয়া গরুর সন্ধান মেলেনি বলে অভিযোগ করেছেন তারা।
‎
‎রোববার (১ নভেম্বর) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তবে আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশি তৎপরতা থাকলেও চুরি যাওয়া গরু দুটি এখনো উদ্ধার হয়নি।
‎
‎সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, গরু দুটি তাদের পরিবারের আয়ের অন্যতম অবলম্বন ছিল। গরু চুরি যাওয়ায় তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি যাওয়া গরু দুটি দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
‎
‎এ সময় ভুক্তভোগী পরিবার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎তাদের দাবি, দ্রুত গরু দুটি উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং চুরির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
‎
‎ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এস আই মাহাবুব এর বক্তব্য নিতে বারবার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি মেবাইল ধরেননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট