1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ডিমলায় আয়াত মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্যে ৩০ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন লায়ন্স স্পোর্টিং ক্লাবের উদ্যােগে আয়াত মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষনীয়। খেলায় সভাপতিত্ব করেন সহিদুজ্জামান সরকার চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি মাওলানা বজলার রহমান অধ্যক্ষ ছোটখাতা কামিল মাস্টার্স মাদরাসা ও চেয়ারম্যান পদপ্রার্থী খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। বরেণ্য অতিথি আয়েশা সিদ্দিকা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা।উদ্বোধক সজল সরকার খালিশা চাপানী ইউনিয়ন শাখা যুবদল নেতা।প্রধান পৃষ্ঠপোষক সামছুল হক হুদা সাবেক চেয়ারম্যান। বিশেষ অতিথি সাইফুল ইসলাম. তরিকুল ইসলাম হাসু. মমিনুর রহমান সহ আরও অনেকে। খেলায় পাইকারটারী টাইগার স্পোর্টিং ক্লাব ও হাজিপাড়া লায়ন্স স্পোর্টিং ক্লাব অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন যুব সমাজ জুয়া মাদক সহ নানা অপকর্মে ধ্বংসের দারপ্রান্তে চলে গেছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের নৈতিক মেধায় ফিরে আনার জন্য সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।পাইকারটারী টাইগার একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে হাজিপাড়া স্পোর্টিং ক্লাব একাদশ বিজয় অর্জন করেন।আয়োজনে খালিশা চাপানী ইউনিয়ন লায়ন্স স্পোর্টিং ক্লাব ডিমলা নীলফামারী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট