1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় দম্পতিকে হত্যা, কাঁচি দিয়ে ক্ষতবিক্ষত স্ত্রীর শরীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

কেশবপুরের জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের, গ্রেপ্তার ২। যশোরের কেশবপুরে ধানখেতের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় নারী-পুরুষের অর্ধগলিত মরদেহের পরিচয় ও হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় পরিকল্পিতভাবে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী ও তাঁর কথিত প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঁচিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেশবপুর উপজেলার মাগুরখালী গ্রামের সরদারপাড়ার নুর ইসলাম সরদারের স্ত্রী জেসমিন বেগম (৩৮) এবং একই এলাকার মৃত কেসমত সরদারের ছেলে মোস্তফা কামাল (৪৫)। হত্যার শিকার দম্পতি হলেন মাগুরখালী কমলাপুর গ্রামের আলেক সরদার (৪৬) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে যশোর জেলা পুলিশের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের প্রভাত বিশ্বাসের ধানখেতে সেচযন্ত্রের পানি পড়ার স্থানে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে তাঁদের পরিচয় শনাক্ত হয়। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে সাবিনা খাতুন বাদী হয়ে কেশবপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলাটি তদন্ত করতে গিয়ে গোয়েন্দা তথ্য ও বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে গত সোমবার জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোস্তফা কামালকেও গ্রেপ্তার করা হয়। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, জেসমিন বেগম ও নিহত মাজেদা বেগম যশোরের অভয়নগরে আকিজ জুট মিলে একসঙ্গে কাজ করতেন। প্রায় চার-পাঁচ মাস ধরে মোস্তফা কামালের সঙ্গে জেসমিনের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সকালে জেসমিন ও মাজেদা ঘাস কাটতে মাঠে যান। পথে মোস্তফার সঙ্গে জেসমিনের দেখা হয়। একপর্যায়ে কৌশলে মাজেদার কাছ থেকে সরে গিয়ে অন্য স্থানে ঘাস কাটতে যান জেসমিন। সেখানে জেসমিন ও মোস্তফাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মাজেদা। পুলিশের দাবি, বিষয়টি জানাজানি হলে তাঁদের সম্পর্ক প্রকাশ হয়ে যাবে, এমন আশঙ্কা থেকে মাজেদাকে হত্যার পরিকল্পনা করেন জেসমিন ও মোস্তফা। পরিকল্পনা অনুযায়ী, পরে কলমিশাক তোলার কথা বলে মাজেদা ও তাঁর স্বামী আলেক সরদারকে ওই এলাকার একটি ঘেরের পাশে নিয়ে যান তাঁরা। পুলিশের বর্ণনা অনুযায়ী, তালতলার ভেড়ির কাছে পৌঁছালে মোস্তফা তাঁর হাতে থাকা পাসনি (নিড়ানি) দিয়ে আলেককে আঘাত করেন। এরপর মাজেদার ওড়না দিয়ে তাঁর গলায় ফাঁস দেওয়া হয়। আলেককে মারধর করে একটি পুরোনো সেচপাম্পের হাউসে ফেলে দেওয়া হয়। পরে মাজেদার শ্বাস-প্রশ্বাস চলতে থাকায় কাঁচি দিয়ে তাঁর তলপেট ও পায়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয় বলে জানায় পুলিশ। এরপর তাঁকেও একই হাউসে ফেলে রাখা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিটি উদ্ধার করা হয়েছে। ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট