1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’: বিজেপি এমপির বিস্ফোরক দাবি

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

বাংলাদেশের ভূখণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য নিশিকান্ত দুবের, উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন ব্যাহত হওয়ার জন্য দায়ী করলেন চট্টগ্রাম বন্দর না থাকাকে

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে বাংলাদেশের ভূখণ্ড নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছেন। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর পুনরুদ্ধারের পাশাপাশি বাংলাদেশের এসব অঞ্চলও ভারতের সীমানায় ফিরিয়ে আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর এ বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে বিজেপির এই সংসদ সদস্য দাবি করেন, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর অঞ্চল একসময় প্রাচীন ‘তিপ্রা’ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাঁর অভিযোগ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলে এসব ভূখণ্ড জোরপূর্বক হস্তান্তর করা হয়েছিল। এখন সেগুলো ফিরিয়ে নেওয়ার সময় এসেছে। নিশিকান্ত দুবে বলেন, ‘পাকিস্তান থেকে আজাদ কাশ্মীর পুনরুদ্ধারের পাশাপাশি নেহেরু জোরপূর্বক যে ভূখণ্ডগুলো হস্তান্তর করেছিলেন, সেগুলো ফিরিয়ে নেওয়ার সময়ও এসেছে। সেটি নোয়াখালী হোক, চট্টগ্রাম বন্দর কিংবা সিলেট।’

অবিভক্ত ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস তুলে ধরে তিনি দাবি করেন, শেষ স্বাধীন রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুর কাছে নিজের রাজ্যের ভূখণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজা জানতে চেয়েছিলেন, তাঁর রাজ্যের ভূমি নিয়ে কীভাবে অন্যদের সঙ্গে আলোচনা হতে পারে এবং কীভাবে নোয়াখালী, সিলেট কিংবা চট্টগ্রামের ভাগ্য নির্ধারণ করা যায়।

ত্রিপুরার ভারতে অন্তর্ভুক্তির প্রসঙ্গ টেনে দুবে আরও বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগ এবং মহারানি কাঞ্চন প্রভার ১৯৪৮ সালের অক্টোবরে অন্তর্ভুক্তির সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয়। নেহেরুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ১৯৪৬ সালে নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতার প্রসঙ্গ টেনে জওহরলাল নেহেরুর সমালোচনা করেন নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী হওয়ার রাজনৈতিক আকাঙ্ক্ষায় নেহেরু নোয়াখালীর সহিংসতার বিষয়ে যথাযথ গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগকে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। দুবে দাবি করেন, ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর নেহেরু অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেন। এরপর মুসলিম লীগের ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ এবং নোয়াখালীর সহিংসতার ঘটনা ঘটে। তাঁর বক্তব্যে ১৫ অক্টোবর নোয়াখালীতে একদিনে প্রায় ১০ হাজার হিন্দু নিহত হওয়ার দাবিও করা হয়। তবে এ ধরনের ঐতিহাসিক পরিসংখ্যান ও অভিযোগের স্বাধীনভাবে যাচাই প্রয়োজন।

চট্টগ্রাম বন্দর না থাকায় পিছিয়ে উত্তর-পূর্ব ভারত!

চট্টগ্রাম বন্দরকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিজেপির এই সাংসদ।

তাঁর দাবি, চট্টগ্রাম বন্দরে সরাসরি প্রবেশাধিকার না থাকায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ অঞ্চলের খনিজ, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার না হওয়ার পেছনেও তিনি চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ না থাকাকে দায়ী করেন।

দুবে বলেন, উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন ও পিছিয়ে পড়া মনে হওয়ার অন্যতম কারণ চট্টগ্রাম বন্দরে সরাসরি প্রবেশাধিকার না থাকা। তাই এখন চট্টগ্রাম বন্দর, সিলেট ও নোয়াখালী ভারতের সীমানায় ফিরিয়ে নেওয়ার উপযুক্ত সময়।

ত্রিপুরার রাজপরিবারের প্রধানেরও একই অভিযোগ

এর আগে ত্রিপুরার রাজপরিবারের প্রধান এবং ‘তিপ্রা মথা’ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশভাগের সময় তৎকালীন ত্রিপুরা রাজ্যের ভূখণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তিনি অভিযোগ করেন, তাঁর ঠাকুরমাকে অন্ধকারে রেখে সাবেক ত্রিপুরা রাজ্যের একটি বড় অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল।

দেশভাগের ওই ঘটনাকে ভারতের ইতিহাসের ‘কালো অধ্যায়’ উল্লেখ করে তিনি বলেন, ওই অঞ্চলের সঙ্গে ভারতের সরাসরি সমুদ্রসংযোগ থাকলে শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ নিয়ে বর্তমানের মতো কৌশলগত উদ্বেগ তৈরি হতো না।

প্রদ্যোত বিক্রমের মতে, অতীতের ওই সিদ্ধান্তের মূল্য এখন ত্রিপুরা, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং পুরো দেশকে দিতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, তাঁর দলের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’ আন্দোলনের মূল লক্ষ্য অতীতের ঐতিহাসিক ভুলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোর পুনরেকত্রীকরণ।

নিশিকান্ত দুবে ও প্রদ্যোত বিক্রমের এসব বক্তব্যে দেশভাগের ইতিহাস, তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কৌশলগত স্বার্থ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এ ধরনের বক্তব্য যে অত্যন্ত সংবেদনশীল, তা বলার অপেক্ষা রাখে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট