1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে,  কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে বাবু শেখ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী এ জরিমানা করেন। জানা যায়, মরিচা গ্রামের আবু মুসা শেখের ছেলে বাবু শেখ স্কেভেটর দিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষিজমির মাটি কাটার দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী বলেন, কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কৃষিজমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট