1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ভারতে আত্মগোপনে আওয়ামী লীগের সাবেক নেতারা: নাম বদলে আধার কার্ডের হিড়িক ও অন্য দেশে পাড়ি

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন:
গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন। তবে সম্প্রতি তাদের নিয়ে প্রকাশ্যে এসেছে একাধিক চাঞ্চল্যকর ও বিস্ময়কর তথ্য। ভারতে অবস্থানরত নেতাদের একাংশ ভুয়া পরিচয়পত্র বানিয়ে তৃতীয় দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন, অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ছড়ানো হলেও মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চলছে আধার কার্ড তৈরির চরম তাড়াহুড়ো।
কলকাতা সূত্র মারফত ছাত্ৰলীগের সাবেক এক গায়ক-নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) আক্ষেপের সঙ্গে জানান, “নেত্রীর দেশে ফেরার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। ভাই, আমরা কি সত্যি দেশে ফিরবো? এখানে সবাই তো আধার কার্ড বানানোর জন্য গত কয়েকদিন ধরে উঠেপড়ে লেগেছে।”
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা নিজেদের নাম ও পরিচয় পরিবর্তন করে ভারতীয় আধার কার্ড সংগ্রহ করেছেন। শুধু তা-ই নয়, এই ভুয়া ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে তারা ওয়ার্ক পারমিট বাগিয়ে নিয়ে অন্য দেশে পাড়ি দিচ্ছেন। পরিচয় পাল্টানো নেতাদের তালিকা ও অভিযোগ, জাহাঙ্গীর আলম (গাজীপুরের সাবেক মেয়র) ভারতে গিয়ে নাম পরিবর্তন করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।নকিব আশরাফ নিজের নাম পরিবর্তন করে নতুন পরিচয় নিয়েছেন ‘আনভিত সিংহ রায়’।গোলাম রাব্বানী (ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক) পরিচিত এই মুখ বর্তমানে ভারতের নথিপত্রে ‘আর্ঘ্য বোসু’ নাম ব্যবহার করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গোলাম রাব্বানীর ভাই রুহানিও ভারতীয় ভুয়া পরিচয় ব্যবহার করে ইতোমধ্যে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে তীব্র অভিযোগ উঠেছে।দলীয় নেতাকর্মীদের একাংশের দাবি, শীর্ষ নেতৃত্ব দেশে ফেরার রাজনৈতিক হাওয়া তুললেও বাস্তবে অধিকাংশ নেতাই ভারতে স্থায়ী হওয়ার কিংবা ভারতীয় পাসপোর্ট বানিয়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট