1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

অভয়নগরে আলোচিত আছিয়া হত্যার ঘটনায় শুভর দুই দিনের রিমান্ড মঞ্জুর

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরে বৃদ্ধা আছিয়া বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় আটক শুভর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দেন। শুভ নড়াইলের কালিয়া উপজেলার শীতলবাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার রামনগর গ্রামে নিজ বাড়িতে বোন সূর্য বেগমকে নিয়ে বসবাস করতেন ৭৫ বছর বয়সী আছিয়া বেগম। তার স্বামী আগেই মারা গেছেন। তিন মেয়ে বিবাহিত হওয়ায় তাঁরা স্বামীর বাড়িতে বসবাস করেন। উল্লেখ গত ১৯ অক্টোবর রাতে কোনো একসময় দুর্বৃত্তরা আছিয়া বেগমকে তার শয়নকক্ষে গলা কেটে হত্যা করে। পরদিন সকালে স্বজনরা তাঁর মরদেহ দেখতে পান। এ ঘটনায় নিহতের মেয়ে পান্না বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রফিকুল ইসলামকে ময়মনসিংহের তারাকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের ও সহযোগীদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর রাতে শুভকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, পহেলা নভেম্বর আটক শুভর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট