1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

যশোরে বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল ঘোপ উত্তরপাড়ার বাসিন্দা বাবলু হোসেনের দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালায়। ওই কক্ষটি বাবলুর একক দখল ও ব্যবহারাধীন ছিল। সেখানে তল্লাশি চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্ত বাবলু হোসেন ওই এলাকার মো. আলতাফ বিশ্বাস ও নুরনাহার বেগমের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে বাবলু হোসেনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন। তবে উদ্ধার করা গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট