1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

আগে আ’লীগ করতো, এখন বিএনপি করবে এই শর্তে মাদ্রাসার সভাপতি করার অভিযোগ! কাঠগড়ায় ঝিকরগাছার ওয়ার্ড বিএনপি সভাপতি দাউদ

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ( ঝিকরগাছা )
যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া ইউনিয়নের উজ্জ্বলপুর মুক্তিযোদ্ধা মাদ্রাসার এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের না জানিয়ে এক সাবেক আওয়ামী লীগ কর্মীকে কমিটির সভাপতি পদে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আঙুল উঠেছে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব দাউদের দিকে।
সরেজমিনে তদন্ত করে জানা যায়, উজ্জ্বলপুর মুক্তিযোদ্ধা মাদ্রাসার নতুন এডহক কমিটি গঠনের উদ্দেশ্যে ৩ সদস্যের একটি তালিকা উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। ওই তালিকার এক নম্বরে প্রস্তাব করা হয়েছে মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বিগত ১৭ বছর আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত জনাব নুরুল আমিনের নাম। তালিকায় থাকা অন্য দুই ব্যক্তি হলেন মাস্টার রেজাউল করিম ও শাহিনুর রহমান, তাদের নিয়েও ব্যাপক আওয়ামী সম্পর্কের কথা উঠেছে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলী আকবর ঘটনাটি নিশ্চিত করে বলেন, “নুরুল আমিন দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন। বিষয়টি জানতে পেরে আমি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দাউদকে সতর্ক করেছিলাম এবং বলেছিলাম যে এটি বাদ দিতে, নতুবা বড় ধরনের সমস্যা হতে পারে। কিন্তু দাউদ আমার কথা শোনেননি।”
একই অসন্তোষ প্রকাশ করে বাকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জামির হোসেন জানান, “আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। অথচ একজন আওয়ামী লীগের দোসর মাদ্রাসার সভাপতি হয়ে যাচ্ছে! এ নিয়ে কথা বললে দাউদ ভাই আমাকে জানান, নুরুল আমিন আগে আওয়ামী লীগ করলেও এখন বিএনপি করবে—এই শর্তে তাকে সভাপতি প্রস্তাব করা হয়েছে।”
বিষয়টিতে স্থানীয় তৃণমূল নেতাদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইউনিয়নে কি বিএনপির যোগ্য লোকজনের অভাব ঘটেছে যে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার সভাপতি পদে আওয়ামী লীগের দোসরকে বসাতে হবে?”
অভিযুক্ত মাস্টার নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের আওয়ামী লীগ প্রীতির কথা স্বীকার করে বলেন, “আমি একসময় বিএনপি করতাম। পরে এক ব্যক্তির ওপর রাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। এখন আবার বিএনপি করছি। আমাকে নিয়ে আপত্তি থাকলে এবং সভাপতি না করা গেলে তালিকা থেকে নাম বাদ দিয়ে দিলেই পারে।”
এদিকে, ঘটনার পেছনের মূল উদ্যোক্তা হিসেবে অভিযুক্ত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব দাউদের সাথে মোবাইলে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি, ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয় নেতা-কর্মী ও সুশীল সমাজ দ্রুত এই বিতর্কিত তালিকা বাতিল করে যোগ্য ও নির্দলীয়/অনুকূল ব্যক্তিদের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় মাদ্রাসার নতুন এডহক কমিটি গঠনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট