1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

যশোরে ডিবির পৃথক অভিযান: প্রাইভেটকার ও বাড়ি থেকে ১৭ হাজার ৫৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৭ হাজার ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অভিযানে একটি পুরোনো প্রাইভেটকার ও ইয়াবা বহনে ব্যবহৃত একটি হ্যান্ডব্যাগ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে যশোরের কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। বুধবার (১১ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে কোতোয়ালি মডেল থানার নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর মেহগুনীতলা মোড় এলাকায়। ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি দল মোশারফের হোটেল ও চায়ের দোকানের সামনে ইটসোলিং রাস্তা থেকে ফারুক রানাকে (২৭) ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তার ফারুক রানার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৩৫ মিনিটে ইলতেজা আহম্মেদ হৃদয়ের (৩০) বাড়ির উঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ১১ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে প্রথম অভিযানে মোট ১১ হাজার ৫৭০ পিস ইয়াবা উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক রানা যশোর শহরের খালদার রোড নিকারীপাড়া এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার ইলতেজা আহম্মেদ হৃদয়ের বাড়ি পূর্ব বারান্দিপাড়া লিচুতলা এলাকায়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোতোয়ালি মডেল থানার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজার জামে মসজিদের সামনে নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দ্বিতীয় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের আরেকটি দল। এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি সাদা রঙের পুরোনো টয়োটা প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ির চালকের পাশের আসনে বসা জুয়েল রহমান ও চালকের আসনে থাকা আলমগীর হোসেনের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে গাড়িটি তল্লাশি করা হয়। পরে তাঁদের ব্যবহৃত একটি কালো রঙের হ্যান্ডব্যাগের ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জুয়েল রহমান (৩৮) ও আলমগীর হোসেনকে (৪৪) গ্রেপ্তার করা হয়।

দ্বিতীয় অভিযানে জব্দ করা হয়েছে ৬ হাজার পিস ইয়াবা, ইংরেজিতে ‘IBRAHIM PLASTIC’ লেখা একটি কালো হ্যান্ডব্যাগ এবং একটি সাদা রঙের পুরোনো টয়োটা প্রাইভেটকার।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, পৃথক দুটি অভিযানে মোট ১৭ হাজার ৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে বুধবার (১১ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তবে উদ্ধার করা ইয়াবার উৎস, চালানের গন্তব্য এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট