1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

যশোরে ৭৫ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা, এক ঘণ্টায় আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মসজিদের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আবু তালেব, হত্যায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার। যশোর সদর উপজেলার মুনসেফপুরে পারিবারিক কলহের জেরে শেখ আবু তালেব (৭৫) নামের এক বৃদ্ধকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নিজ গ্রামের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার (৩৮) নামের এক ব্যক্তিকে ঘটনার এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত শেখ মোতালেবের ছেলে এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আবু তালেব। এ সময় স্বজনেরা তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের ধারণা, পূর্ববিরোধের জেরে একই এলাকার বাসিন্দা শফিয়ার তাঁকে আঘাত করে হত্যা করেছেন। ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট