
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নে মাসুদ করিম টিপুর নেতৃত্বে শত শত মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রায় গড়গড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল নিয়ে অংশ নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রাটি গড়গড়ী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথে পথে সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
অংশগ্রহণকারীরা জানান, ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। নেতৃত্বে থাকা মাসুদ করিম টিপু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।