1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

‎পদত্যাগ ও অবস্থান পরিষ্কার করে বিবৃতি

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 
‎
‎আমি মোঃ হাফিজুর রহমান, পিতা, মৃত মোঃ শহর আলী মোল্লা, গ্রাম, মাগুরা, ডাকঘর, মাগুরা হাট, থানা, অভয়নগর, জেলা, যশোর। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার।
‎
‎সেনাবাহিনীতে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসরজীবনে আমি পরিবার-পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ইচ্ছা ও সম্মতি ছাড়াই আমাকে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
‎
‎আমি কখনোই এ ধরনের রাজনৈতিক দায়িত্ব গ্রহণে আগ্রহী ছিলাম না। অথচ আমার নাম ও পরিচয় কমিটিতে যুক্ত থাকায় বর্তমানে আমি ও আমার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। বিশেষ করে আমার সন্তানদের ভবিষ্যৎ, নিরাপত্তা ও সামাজিক অবস্থান নিয়ে আমি গভীরভাবে দুশ্চিন্তাগ্রস্ত।
‎
‎একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য হিসেবে দেশের প্রতি দায়িত্ব পালন করেছি। জীবনের এই পর্যায়ে এসে কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নিজের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাই না।
‎
‎তাই আমি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়কসহ সংগঠনের সকল পদ-পদবি ও দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ ও সম্পূর্ণ অব্যাহতি গ্রহণের ঘোষণা দিচ্ছি।
‎
‎আমি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার অসম্মতিতে কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করে আমার পদত্যাগ গ্রহণ করবেন এবং ভবিষ্যতে আমার নাম বা পরিচয় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করবেন না।
‎
‎রাজনীতি নয়, জীবনের শেষ সময়টুকু পরিবার নিয়ে শান্তিতে কাটাতে চাই। আমার সন্তানদের নিরাপদ ভবিষ্যৎই এখন আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব ও অগ্রাধিকার।
‎
‎মোঃ হাফিজুর রহমান
‎অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী
‎যুগ্ম আহ্বায়ক (পদত্যাগকারী)
‎উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ
‎অভয়নগর, যশোর
‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট