1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

যশোরে ডিবির অভিযানে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন ৯ নম্বর আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিএনবি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সিএনবি রোডসংলগ্ন মো. শওকত আলী চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যসহ অভিযানে অংশ নেওয়া সদস্যদের সহায়তায় তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মোছা. মনিরা বেগম (২৮), মো. ইমাম হোসেন ওরফে সাগর (২৭) এবং মো. রাব্বি শিকদার (৩০)। তাঁদের মধ্যে মনিরা বেগমের কাছ থেকে ১ হাজার পিস, ইমাম হোসেনের কাছ থেকে ৫০ পিস এবং রাব্বি শিকদারের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১ হাজার ৭০ পিস।

আটক মনিরা বেগমের বাড়ি যশোরের ইছালী এনায়েতপুর এলাকায়। ইমাম হোসেন বারান্দি মোল্লাপাড়া আমতলা এবং রাব্বি শিকদার সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের সবার বাড়ি যশোর কোতোয়ালি মডেল থানা এলাকায়।

ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট