1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার আগেই ১৯ জেলায় ঝড়ের সতর্কতা চ্যাটের মাধ্যমে ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের শিক্ষিকা, অতঃপর,,,  অভয়নগরে টানা বর্ষণে বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত, জনজীবনে চরম ভোগান্তি বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা! ঘরের ভেতর ৭ ফুট গভীর গর্ত, ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ একদিনে দুই মরদেহ উদ্ধার, অভয়নগরে রহস্য ও শোকের ছায়া খুলনা কারাগার থেকে বন্দি পলায়ন, দেয়াল টপকে চম্পট ইমন মাঝি চৌগাছায় ডিবির অভিযানে ভারতীয় কফ সিরাপসহ আটক ১ অভয়নগরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ায় র‍্যাবের অভিযান: শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪০ বছরের দাম্পত্যের করুণ পরিণতি: মণিরামপুরে স্বামী হত্যায় স্ত্রীর স্বীকারোক্তি

ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চ্যালানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের শোকজ করেছে। একই সঙ্গে উপজেলা প্রশাসন ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে আছেন। এ সময় এক শিশু শিক্ষার্থী তার শরীর ম্যাসাজ করে দিচ্ছে। একই কক্ষে উপস্থিত অপর দুই সহকারী শিক্ষিকা, ওয়াহিদা জান্নাত মুনমুন ও মনি আক্তার, চেয়ারে বসে ছিলেন। তাদের একজন মোবাইল ফোন ব্যবহার করছিলেন, অপরজন গল্পে ব্যস্ত ছিলেন।

ভিডিওতে বিদ্যালয় প্রাঙ্গণের অপরিচ্ছন্ন পরিবেশও দেখা যায়। বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনার পাশাপাশি বিদ্যালয়ের প্রবেশমুখে কয়েকটি ছাগল চারণ করতে দেখা যায়। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও নেটিজেনরা। তাদের ভাষ্য, যেখানে বিদ্যালয় শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার স্থান, সেখানে একজন শিক্ষার্থীকে দিয়ে এ ধরনের ব্যক্তিগত কাজ করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। মো. বাবুর শিকদার নামে এক ব্যক্তি মন্তব্য করেন, “কী দারুণ বিদ্যাপীঠ! এসব শিক্ষক দিয়ে জাতি কী আশা করতে পারে?” মো. রাসেল মিয়া লিখেছেন, “এদের আইনের আওতায় আনা উচিত।” অপর এক ব্যবহারকারী সাইফুল ইসলাম ব্যঙ্গ করে মন্তব্য করেন, “এখানে বডি ম্যাসাজের প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হচ্ছে এবং কীভাবে তা করতে বা করাতে হয়, তার প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে।”
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিয়ার রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় বলেন, “ভিডিওটি নজরে আসার পর প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিভাবকদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্যতা উদঘাটন করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট