1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ব্রাজিলের হারে আবেগঘন পোস্ট, এক ঘণ্টা পর সড়কে ঝরে গেল জুয়েলের প্রাণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ফেসবুকে নেইমারকে নিয়ে কষ্টের স্ট্যাটাস; বাঁশখালীতে দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ সমর্থক। চট্টগ্রামের বাঁশখালীতে এক হৃদয়বিদারক ঘটনায় ফেসবুকে ব্রাজিল দলের পরাজয় নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জুয়েল রানা (২৭) নামে এক তরুণ। সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার দারোগাবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার উত্তর চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকার শামসুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল রানা অটোরিকশায় করে যাওয়ার সময় দ্রুতগতির একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে ব্রাজিল দলের পরাজয় নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দেন জুয়েল। সেখানে তিনি লিখেছিলেন, দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিচিতজন ও সহানুভূতিশীল অনেকেই শোক প্রকাশ করেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন ফুটবলপ্রেমীর হঠাৎ এমন করুণ মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেমে এসেছে শোকের ঢেউ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট