1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার আগেই ১৯ জেলায় ঝড়ের সতর্কতা চ্যাটের মাধ্যমে ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের শিক্ষিকা, অতঃপর,,,  অভয়নগরে টানা বর্ষণে বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত, জনজীবনে চরম ভোগান্তি বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা! ঘরের ভেতর ৭ ফুট গভীর গর্ত, ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ একদিনে দুই মরদেহ উদ্ধার, অভয়নগরে রহস্য ও শোকের ছায়া খুলনা কারাগার থেকে বন্দি পলায়ন, দেয়াল টপকে চম্পট ইমন মাঝি চৌগাছায় ডিবির অভিযানে ভারতীয় কফ সিরাপসহ আটক ১ অভয়নগরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ায় র‍্যাবের অভিযান: শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪০ বছরের দাম্পত্যের করুণ পরিণতি: মণিরামপুরে স্বামী হত্যায় স্ত্রীর স্বীকারোক্তি

পিকআপের চাপায় ঝরলো দুই প্রাণ: মোটরসাইকেলে থাকা মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

চিকিৎসকের কাছে যাওয়ার পথে দুর্ঘটনা, গুরুতর আহত স্বামী; ঘাতক পিকআপ ধরতে অভিযান। দিনাজপুরের বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা মা ও শিশুপুত্র নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর স্বামী, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার বাসিন্দা মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। আহত নাজমুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকার দিকে রওনা দেন। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার পাঁচপীর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কার পর নাজমুল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় নিয়ন্ত্রণহীন পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার স্ত্রী ও শিশুপুত্রের শরীরের ওপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পিকআপটি শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট