1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ভিজিডব্লিউ চাল আত্মসাতের অভিযোগ ৫০০ কেজি চাল গায়েব, চেয়ারম্যানের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর (বাঘারপাড়া):

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে ভিজিডব্লিউ (Vulnerable Group Welfare) কর্মসূচির চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ৯ নম্বর ওয়ার্ডের এক জনপ্রতিনিধি ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা ব্যক্তি ৫০০ কেজি চাল আত্মসাৎ করে বিক্রি করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বহরমপুর গ্রামের বাসিন্দা বিপ্লব (পিতা, স্বপন) এর মাধ্যমে ভিজিডব্লিউ বরাদ্দের চাল আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি পূর্বেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সর্বশেষ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি অবগত হওয়ার পর চেয়ারম্যানকে তদন্তের দায়িত্ব দিলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগকারী মো. আব্দুল মান্নান বলেন, সরকারি গরিবের চাল আত্মসাৎ করা অত্যন্ত অন্যায়। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিজিডব্লিউ (VGD/VGW) কর্মসূচি সরকারের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার মাধ্যমে দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়। এ ধরনের অনিয়ম কর্মসূচির মূল উদ্দেশ্যকে ব্যাহত করে বলে মনে করছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট