1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

মনিরামপুরে স্ত্রীর হাতে প্রতিবন্ধী স্বামী খুনের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ছোট স্ত্রী গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য, ময়নাতদন্তে মিলবে মৃত্যুর রহস্য। যশোরের মনিরামপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক বৃদ্ধকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট স্ত্রীর বিরুদ্ধে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তির নাম আরিফুর রহমান। তিনি উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কোনো এক সময় অজ্ঞাত কারণে আরিফুর রহমানের মাথায় আঘাত করা হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এ ঘটনায় নিহতের ছোট স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাকে হেফাজতে নেওয়া হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট