1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার আগেই ১৯ জেলায় ঝড়ের সতর্কতা চ্যাটের মাধ্যমে ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের শিক্ষিকা, অতঃপর,,,  অভয়নগরে টানা বর্ষণে বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত, জনজীবনে চরম ভোগান্তি বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা! ঘরের ভেতর ৭ ফুট গভীর গর্ত, ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ একদিনে দুই মরদেহ উদ্ধার, অভয়নগরে রহস্য ও শোকের ছায়া খুলনা কারাগার থেকে বন্দি পলায়ন, দেয়াল টপকে চম্পট ইমন মাঝি চৌগাছায় ডিবির অভিযানে ভারতীয় কফ সিরাপসহ আটক ১ অভয়নগরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ায় র‍্যাবের অভিযান: শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪০ বছরের দাম্পত্যের করুণ পরিণতি: মণিরামপুরে স্বামী হত্যায় স্ত্রীর স্বীকারোক্তি

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

খুলনা নগরীতে বিকেলের মর্মান্তিক দুর্ঘটনা, আহত আরও ২। খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতরা হলেন, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাঠি গ্রামের শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ ওবায়দুল হকের ছেলে মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এদিকে, এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কটিতে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট