
মোঃ মামুন নীলফামারী প্রতিনিধি
আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৯জুলাই নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা্ চাপানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অধ্যক্ষ মাওলানা বজলার রহমান এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল খালেক।
প্রধান অতিথি মাওলানা বজলার রহমান অধ্যক্ষ ছোটখাতা কামিল মাস্টার্স মাদরাসা। বিশেষ অতিথি সহকারী শিক্ষক দুলাল হোসেন, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক, ওসমান গনি সহ খালিশা চাপানী ইউনিয়ন এর ৯ওয়ার্ড এর গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন খালিশা্ চাপানী ইউনিয়নের যাবতীয় উন্নয়ন করতে হলে সৎ যোগ্য ও সুশিক্ষিত ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বজলার রহমান এর বিশেষ প্রয়োজন। এলাকার উন্নয়ন করার জন্য দল মত জাতী ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আয়োজনে অধ্যক্ষ মাওলানা বজলার রহমান চেয়ারম্যান পদ প্রার্থী খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ ডিমলা নীলফামারী।