1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভিমানে শিশুসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ মায়ের, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন দু’জন

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

পারিবারিক কলহ, তালাক ও সন্তানের অভিভাবকত্ব নিয়ে দ্বন্দ্ব, শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত

ঝালকাঠির নলছিটিতে ৫ বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাকী আক্তার (২৪) তার শিশু কন্যা ফাহিমাকে (৫) নিয়ে ফেরিঘাট এলাকায় নোঙর করা একটি ফেরির ওপর থেকে হঠাৎ নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করেন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জানা গেছে, প্রায় ৬-৭ বছর আগে উপজেলার হাড়িখালি গ্রামের মো. আজিজ মোল্লার মেয়ে লাকী আক্তারের সঙ্গে নলছিটি শহরের থানারপুল এলাকার আদম আলীর ছেলে সাইদুল ইসলামের বিয়ে হয়। দেড় বছর পর তাদের ঘরে একটি কন্যাসন্তান জন্ম নেয়। লাকী আক্তারের অভিযোগ, তার স্বামী নেশাগ্রস্ত এবং শাশুড়ি তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন। দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে তিন সপ্তাহ আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর সাইদুল ইসলাম মেয়েকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করেন এবং এ বিষয়ে মামলা করার হুমকি দেন। এদিকে, লাকীর বাবা আজিজ মোল্লাও নাতনিকে তার বাবার কাছে দিয়ে দেওয়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ ও মানসিকভাবে ভেঙে পড়ে অভিমান থেকেই লাকী তার শিশুকন্যাকে নিয়ে নদীতে ঝাঁপ দেন বলে জানান। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাকী আক্তার তার বাবার বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট