1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বাড়ছে সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী ঘুমের মধ্যে বিষাক্ত ছোবল

যশোরের অভয়নগর উপজেলায় ঘুমের মধ্যে সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জেরিন খাতুন ওই এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহারের একমাত্র সন্তান। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতের খাবার শেষে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে জেরিন। গভীর রাতে বা ভোরের দিকে কোনো এক সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেরিনের বাবা জসিম উদ্দিন সরদার বলেন,

কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের বাড়ির চারপাশে পানি জমে আছে। এর ফলে সাপের উপদ্রব অনেক বেড়ে গেছে। আমরা বুঝতেই পারিনি কখন এই দুর্ঘটনা ঘটে গেল। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে সাপসহ বিভিন্ন প্রাণীর উপদ্রব বাড়ছে, যা গ্রামবাসীর জন্য মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে আহাজারি। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে সাপের আতঙ্ক আরও বেড়ে গেছে। এলাকাবাসী দ্রুত সাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট