1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনি: গুরুতর আহত যুবক হাসপাতালে

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

সুন্দলী কাঁচাবাজারে মোটরসাইকেল চুরির অভিযোগ, স্থানীয়দের মারধরে আশঙ্কাজনক অবস্থা, পুলিশ বলছে তদন্ত চলছে

যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে তৌহিদ সরদার (৩২) নামে ওই যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৫ জুলাই) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তৌহিদ সরদার যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া গ্রামের বাসিন্দা এবং তৈয়ব আলী সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সুন্দলী কাঁচাবাজারের সামনে একটি মোটরসাইকেল রাখা ছিল। এ সময় তৌহিদ সরদার সেটি চুরি করার চেষ্টা করছেন—এমন সন্দেহে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখে।

স্থানীয়দের কেউ কেউ জানান, এলাকায় সম্প্রতি মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ থেকেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভয়নগর থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তৌহিদ সরদারকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মোটরসাইকেল চোর সন্দেহে পিটুনির শিকার যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, পিটুনির শিকার যুবকের অবস্থা ভালো নয়। শরীরে একাধিক আঘাত রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন মহল বলছে, চোর সন্দেহে কাউকে নিজেরাই শাস্তি দেওয়া সম্পূর্ণ বেআইনি। এ ধরনের গণপিটুনি গুরুতর অপরাধ এবং এতে নিরপরাধ কেউও ক্ষতিগ্রস্ত হতে পারেন। সন্দেহভাজন কাউকে পেলে পুলিশে সোপর্দ করাই সঠিক পদ্ধতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট