1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলি মোল্লার মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলের শোক

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

 

স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ; রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, পরিবারের প্রতি গভীর সমবেদনা

যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ আলি মোল্লা (৭০) আর নেই। বুধবার (আজ) সন্ধ্যায় স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোহাম্মদ আলি মোল্লা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবায় সক্রিয় ছিলেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে শ্রীধরপুর ইউনিয়নসহ পুরো অভয়নগরে শোকের আবহ বিরাজ করছে। সাবেক এই জনপ্রিয় চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এক শোকবার্তায় সংগঠনটির আহ্বায়ক, অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এবং নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান (হাবিব) মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম বিল্লা, মাহাবুর রহমান, গাজী আকাশ ইউসুফ, টি এম মঈন উদ্দিন, এম আক্তারুজ্জামান, সাইফুল ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুরাদ হাসান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদসহ আহ্বায়ক কমিটির সদস্য শহীদ আহম্মেদ মনি, রেজয়ান মীর, স্বরন গাজী, মোঃ আলামিন শেখ সাগর, মতিয়ার রহমান শেখ, একরামুল ইসলাম, রনি হোসেন, মারুফ হোসেন, রশিদ মোল্লা, মোঃ আবু মুছা, রেজাউল শেখ, মোঃ সোহাগ হোসেন, আবু বকর মুন্সী, মোঃ মনিজ্জামান লাভলু, মেঃ জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, হাফিজুর রহমান হাফিজ, হাফিজুর সরদার, তরিকুল ইসলাম টুটুল, মোঃ জাকির হোসেনসহ আরও অনেক নেতা শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ আলি মোল্লা ছিলেন একজন জনদরদী ও সৎ জনপ্রতিনিধি। তার মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ জননেতাকে হারালাম। এই ক্ষতি অপূরণীয়।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট