1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

জুলাই শহিদ দিবসে যশোরে শ্রদ্ধার জোয়ার, র‍্যালি শেষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি; পুলিশ সুপারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণ

যশোরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন যশোরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে জেলা পুলিশ যশোরের পক্ষ থেকে নেতৃত্ব দেন জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যশোর সদর থানাধীন গরীবশাহ মাজার মোড়ে নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট