1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

অভয়নগরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভাঙ্গাগেট এলাকায় মহানন্দা ট্রেনের আঘাত, অন্যমনস্কতায় দুর্ঘটনার আশঙ্কা, উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকের মৃত্যু ঘোষণা

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেন দুর্ঘটনায় হোসাইন (২০) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) বিকাল আনুমানিক ৬টার দিকে নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট বাজার সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের পাশে রহমত ওয়েব্রিজের বিপরীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামী মহানন্দা ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে সামনে থেকে ধাক্কা লাগে হোসাইনের সঙ্গে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হোসাইন মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আসাদুজ্জানের ছেলে। তিনি সরদার মিল মাদ্রাসার ছাত্র ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে বিকেলে হোসাইনকে ভাঙ্গাগেট এলাকায় একা হাঁটতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অন্যমনস্ক অবস্থায় রেললাইনের কাছে চলে আসায় এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা রেললাইনের ওই স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে থানা-পুলিশ বিষয়টি অবগত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার এসআই হোসাইন।

নওয়াপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনুপ মন্ডল বলেন, “বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাইনি, খোঁজ নিয়ে জানাতে পারবো।” অন্যদিকে, নওয়াপাড়া রেলওয়ে পুলিশের এসআই খোরশেদ আলম জরুরি কাজে খুলনায় অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।বএলাকাটি ব্যস্ত মহাসড়ক সংলগ্ন হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেশি

রেললাইনের পাশে কোনো নিরাপত্তা বেড়া বা সতর্কতা সাইনবোর্ড না থাকায় এমন দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের দাবি, দ্রুত ওভারপাস আন্ডারপাস বা গেটম্যান নিয়োগ করা জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট