1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

কচুয়া ইউনিয়নে বিশেষ অভিযানে গ্রেপ্তার, পরদিন আদালতে প্রেরণ

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৫০ মিনিটে কোতয়ালী মডেল থানার অন্তর্গত ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির এসআই (নিঃ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস টিম স্থানীয় একটি ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. শরিফুল ইসলাম (৩১) নামের ওই যুবককে আটক করে। পুলিশ জানায়, অভিযানের সময় শরিফুল ইসলামের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহ রয়েছে। আটক শরিফুল ইসলামের পিতা মো. মতিয়ার মোল্লা এবং মাতা মোছা. রহিমা বেগম। তিনি কোতয়ালী মডেল থানাধীন এলাকার বাসিন্দা।

ডিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৬) তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আরও জোরদার কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট