1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়: এআই’ দাবি থেকে দ্বিতীয় স্ত্রী’ স্বীকার, বিতর্কে জামায়াত এমপি নজরুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রথমে ভুয়া বলে উড়িয়ে দিল দলীয় প্ল্যাটফর্ম, পরে স্থানীয় নেতাদের দাবি,ভিডিওতে থাকা তরুণী এমপির স্ত্রী; প্রশ্ন তুলছে তথ্য যাচাইকারীরা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর প্রথমদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। তবে পরবর্তীতে একই কক্ষের আরও কিছু ভিডিও ফুটেজ সামনে আসার পর অবস্থান বদলাতে দেখা যায় দলীয় নেতাদের। মঙ্গলবার (২১ জুলাই) সকালে দলটির সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান জানান, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি এমপির দ্বিতীয় স্ত্রী। তিনি দাবি করেন, প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করছেন গাজী নজরুল ইসলাম। বিভিন্ন অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এদিকে, তথ্য যাচাইকারী বিভিন্ন প্রতিষ্ঠান বলছে, ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল কারসাজির কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি। তাদের প্রাথমিক বিশ্লেষণে এটি একটি বাস্তব ভিডিও বলেই প্রতীয়মান হয়েছে।

সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী, ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়। তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি নিয়ে এমপি গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় সূত্র জানায়, ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে প্রকাশ পেয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওতে দেখা তরুণীর বয়স কম মনে হওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে। একটি প্রাপ্ত বায়োডাটা অনুযায়ী, বর্তমানে তার বয়স ১৮ বছর ২ মাস। প্রতিবেদনে তার পরিচয় গোপন রাখা হয়েছে। উল্লেখ্য, ওই বায়োডাটায় তরুণী নিজেকে অবিবাহিত হিসেবে উল্লেখ করেছেন। ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেছেন বলেও জানা গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় সরাসরি বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট