1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চৌগাছায় বিশেষ অভিযানে ১০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গভীর রাতে পুলিশের অভিযান, নিমতলা-মতিন মোড় সড়ক থেকে আটক, মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতা

যশোরের চৌগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার আফরা (পশ্চিমপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জি.এম ইমরান হোসেন রাজুর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় চাঁন্দা আফরা গ্রামের নিমতলা থেকে মতিন মোড়গামী পাকা সড়কের ওপর থেকে মো. আরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম উপজেলার আফরা (মাঝেরপাড়া) গ্রামের আব্দুল মতিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) তাকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চৌগাছা থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান আরও জোরদার করা হবে। স্থানীয়দেরও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট