1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চৌগাছায় বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মাঠপাড়া এলাকায় চায়ের দোকানের সামনে অভিযান, আদালতে প্রেরণ

যশোরের চৌগাছায় থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জি.এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে পৌরসভার মাঠপাড়া গ্রামের তবিবর রহমানের চায়ের দোকানের সামনে, চৌগাছা বিশ্বাসপাড়া থেকে ইছাপুরগামী সলিং রাস্তার উপর অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. জসিম উদ্দিন (৩০), পিতা মৃত আব্দুস সামাদ, সাং হুদা চৌগাছা এবং মো. সোহাগ হোসেন (৩৩), পিতা নুর ইসলাম মৃধা, সাং দিঘলসিংহ, থানা চৌগাছা, জেলা যশোর। চৌগাছা থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই দিন তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট