1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

মতিঝিলে দুর্বৃত্তের বোমা হামলা, থমকে গেল যান চলাচল

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে

রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে দুর্বৃত্তরা এই নাশকতামূলক ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, র‍্যাব ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তারা ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশি শুরু করে এবং বিস্ফোরণের আলামত সংগ্রহে কাজ করছে।

ঘটনার পরপরই আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়, ঘটনাস্থল থেকে একটি ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় অবিস্ফোরিত আরেকটি বোমা উদ্ধার করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল সংলগ্ন সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহলও জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত নাশকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনো সংগঠিত চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট