1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

ভৈরব নদীতে ভাসমান মরদেহ: ৫ দিন পর মিললো নিখোঁজ নিঃস্বর্গের সন্ধান

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

অভয়নগরে রহস্যঘেরা মৃত্যু, পরিবারে শোকের ছায়া, ময়নাতদন্তে মিলবে মৃত্যুর আসল কারণ

যশোরের অভয়নগরে নিখোঁজ এক যুবকের মরদেহ ভৈরব নদী থেকে উদ্ধার করেছে নওয়াপাড়া নৌ পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকালে ভৈরব নদীর পূর্বচল খেয়াঘাট সংলগ্ন বড়োবাড়ির ঘাট এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হলে নওয়াপাড়া নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রথমদিকে মরদেহটি অজ্ঞাত বলে ধারণা করা হলেও পরে স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হয়। নিহত যুবক নিঃস্বর্গ সাহা (৩০), তিনি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের পলাশ সাহার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সকালে নিঃস্বর্গ সাহা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে পাঁচ দিন পর ভৈরব নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেল।

নওয়াপাড়া নৌ পুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন জানান, খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসেছে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, নিহত যুবক কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে হঠাৎ করে নিখোঁজ হওয়ার পর এমন করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও রহস্য ঘিরে আলোচনা চলছে, এটি কি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা?

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট