
স্টাফ রিপোর্টার
শিল্প বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ার সর্বাধুনিক এলবি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নতুন সদস্যদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে অত্র প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের সভাকক্ষে নতুন সদস্যদের নিয়োগ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এল বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোড়ল ফারুক হোসেন। অত্র প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার সিবগাতুল্লাহ্ ‘র পরিচালনায় নিয়োগপ্রাপ্ত নতুন সদস্যদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এজিএম শামসুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, ডাক্তার গোলাম মোস্তফা, মার্কেটিং অফিসার সাকিব জিকো, শামীম আহমেদ প্রমুখ। এ সময় নতুন নিয়োগপ্রাপ্ত ৫০জন সদস্য উপস্থিত ছিলেন।