1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

সরকারি ভাতায় ভয়াবহ গরমিল,বিধবার টাকা পাচ্ছিলেন অন্য যুবক

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

মানসিক ভারসাম্যহীন নারীর প্রাপ্য অর্থ গেল যুবকের হাতে, ৪০ হাজার রুপির রহস্যে প্রশ্নবিদ্ধ প্রশাসন

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলায় চাঞ্চল্যকর এক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। মানসিক ভারসাম্যহীন এক বিধবা নারীর জন্য বরাদ্দকৃত সরকারি ভাতা প্রায় ৩৯ মাস ধরে অন্য এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪০ হাজার রুপি আত্মসাৎ হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। স্থানীয় সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লালগোলা ব্লকের পণ্ডিতপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা রেহেনা বিবি স্বামীর মৃত্যুর পর বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন। আবেদন অনুমোদিত হলেও তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে কখনোই সেই অর্থ জমা হয়নি।

প্রথমদিকে বিষয়টি আবেদন প্রক্রিয়ার ত্রুটি মনে করে পরিবার। পরে পুনরায় আবেদন করলেও কোনো পরিবর্তন না আসায় তারা ব্লক উন্নয়ন কর্মকর্তার (বিডিও) কার্যালয়ে খোঁজ নেন। সেখানেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে—রেহেনার নামে বরাদ্দ ভাতার অর্থ দীর্ঘদিন ধরে একই এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলম নামে এক যুবকের অ্যাকাউন্টে জমা হচ্ছে। রেহেনার মেয়ের ভাষ্য, আমার মায়ের মানসিক অবস্থা ভালো নয়। বাবার মৃত্যুর পর তার জন্য ভাতার আবেদন করেছিলাম। কিন্তু এতদিনেও এক টাকাও পাইনি। পরে জানতে পারি, অন্য একজনের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, বিষয়টি জানার পর তারা বিডিও কার্যালয়, থানা এবং সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

পরিবারের দাবি, প্রাপ্য ভাতার পুরো অর্থ ফেরত দিতে হবে, কীভাবে এতদিন এমন অনিয়ম চলেছে, তা তদন্ত করতে হবে, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশ্ন এখন একটাই, প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে প্রায় তিন বছর ধরে এমন অনিয়ম চললো?

সূত্র: আনন্দবাজার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট