1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চৌগাছায় বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

পুড়াপাড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার, পরদিন আদালতে প্রেরণ

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে উপজেলার পুড়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চৌগাছা থানায় কর্মরত এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালায়। এ সময় পুড়াপাড়া বাজারের মেসার্স সোবহান ট্রেডার্সের সামনে পুড়াপাড়া-চৌগাছা পাকা সড়কের ওপর থেকে মোঃ জুয়েল রানা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার জুয়েল রানা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাটপাড়া (মাঝেরপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ জাহাঙ্গীর আলম এবং মাতার নাম জাহানারা বেগম।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার (২৭ জুলাই) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট