1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

তিনজনের অবস্থা আশঙ্কাজনক, আহত আরও দুই, দুমড়ে-মুচড়ে গেল দুই যানবাহন

যশোরের অভয়নগরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে উপজেলার পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হোগলাবন পাওয়ার প্লান্টের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মশিয়ার রহমান (৭৫) উপজেলার বাগদা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পায়রা বাজার থেকে পাঁচাকড়ির উদ্দেশ্যে ব্যাটারিচালিত ভ্যানে করে যাচ্ছিলেন ভ্যানচালক রুই দাস (৫৬), যাত্রী মশিয়ার রহমান (৭৫) ও মাহফুজা বেগম (৩৮)। একই সময় নওয়াপাড়া থেকে দ্রুতগতিতে একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইব্রাহিম বিশ্বাস (৩০)। তার সঙ্গে আরোহী ছিলেন নয়ন (৩৫)। হোগলাবন পাওয়ার প্লান্টের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল ও ভ্যানে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে মোটরসাইকেলের চালক ইব্রাহিম বিশ্বাস, আরোহী নয়ন এবং ভ্যানের যাত্রী মাহফুজা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ভ্যানচালক রুই দাস বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যান দুটিই দুমড়ে-মুচড়ে যায়। যানবাহন দুটি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, আমাদের হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবের কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট