1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

শিশু ধর্ষণের অভিযোগ: গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের মনিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্যামকুড় গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ১৯ বছর বয়সী এক যুবককে গ*ণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​রবিবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে এ ম*র্মান্তিক ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে শ্যামকুড় গ্রামের তানহা খাতুন (৬) নামের ওই শিশুকে ধর্ষণের চেষ্টা ও নি*র্যাতনের ঘটনা ঘটে। এ সময় শিশুর চিৎকার ও স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের দাবি, শান্ত ইসলাম (১৯) নামের এক যুবক শিশুটিকে ধর্ষণকালে হাতেনাতে ধরা পড়ে।

 

​ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অভিযুক্ত শান্ত ইসলামকে ধরে গণধো*লাই দেন। পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে জনতা ও স্বজনদের কবল থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। অভিযুক্ত শান্ত ইসলাম একই এলাকার রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে মনিরামপুর থানা পুলিশ জানিয়েছেন আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। অপ্রাপ্তবয়স্ক শিশুকে নির্যাতনের এই বর্বরোচিত ঘটনায় এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট